প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ
সমাজের অন্ধকার গহ্বরে ছড়িয়ে পড়া মাদকের বিষবাষ্প যখন নীরবে তরুণ প্রজন্মকে গ্রাস করার চেষ্টা করছে, ঠিক তখনই আইনের দৃঢ় পদচারণায় ভেঙে যায় সেই অন্ধকারের নীরবতা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গভীর রাতে পুলিশের এক অভিযানে মাদকসহ একজন যুবককে ধরা পড়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে এসআই মোঃ রিপন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার তরং এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তরং গ্রামের সামছুল হকের ছেলে মোঃ জিহাদ ইসলাম (২৩) কে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় তার হেফাজত তল্লাশি করে উদ্ধার করা হয় ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ পোটলা গাঁজা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী এই অভিযানের ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় আবারও স্পষ্ট হয়েছে, সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। অন্ধকার যতই গভীর হোক, আইনের আলোর কাছে তা একসময় পরাজিত হবেই।
মন্তব্য করুন