জাফর আহমেদ

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ০৯:০৬ পিএম

অনলাইন সংস্করণ

লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লাকসামে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) এর উদ্যোগে আলোচনা সভা মানববন্ধন ও রেলি অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ সকাল ১০ টায় লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের নারী এম্বাসেডর নাজনীন আক্তার নিপার সভাপতিত্বে ও পিএফজি কো-অর্ডিনেটর ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ।

নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর নাজমুন নাহার নুপুরের তত্ত্বাবধানে উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পিএফজি লাকসাম ইউনিটের সাবেক এম্বাসেডর নুরে আলম মানিক, তাহমিনা মাহবুব শিউলি, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, নারী উদ্যোক্তা হাজেরা কুদ্দুস রুপা,রোখসানারা আক্তার ও রেলওয়ে স্কাউট লিডার মাহবুব রাব্বানী দীদার প্রমুখ।

মন্তব্য করুন