বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:২০ পিএম

অনলাইন সংস্করণ

‘তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট’: সাফা কবির

ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের পরিচিতি পাওয়া অভিনেত্রী সাফা কবির এবার ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন। নারী হিসেবে তাঁর সাফল্যময় যাত্রার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি অন্য নারীদেরও নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাফা কবির।

ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’

এর আগে পুরস্কার পাওয়ার পর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাফা লেখেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’

সাফা কবিরের শোবিজে পথচলা এক যুগেরও বেশি সময়ের। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তুলনামূলক কম কাজ করলেও বেছে বেছে অভিনয় করছেন এই অভিনেত্রী।

সবশেষ কোরবানির ঈদে পর্দায় দেখা গেছে সাফা কবিরকে। ঈদ উপলক্ষে প্রচারিত তাঁর একাধিক নাটক দর্শকদের প্রশংসা ও জনপ্রিয়তা পেয়েছে।

এরপর কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফরে যান সাফা। দেশে ফিরলেও নতুন কোনো কাজ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।

মন্তব্য করুন