প্রকাশিত: ২৫ মিনিট আগে, ১০:৩৫ এ এম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক হামলা শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের স্ট্র্যাটেজিক লারাক দ্বীপে মার্কিন বিমান হামলার পর জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরানি বাহিনী। এই উত্তপ্ত সামরিক সংঘাতের খবর প্রকাশিত হতেই বিশ্বজুড়ে জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়।
সোমবার ভোরে লেনদেন শুরুর পরপরই আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.০৮ ডলার বা ১.২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৯.১৮ ডলারে দাঁড়ায়। অপরদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১.১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪.৩২ ডলারে পৌঁছায়।
অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, মধ্যপ্রাচ্যের এই সহিংসতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। বাজার বিশ্লেষক সংস্থা আইজি মার্কেটের বিশেষজ্ঞ টনি সাইকামোর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিশ্ব অর্থনীতি আবারও চরম উত্তেজনার একটি নতুন চক্রে প্রবেশ করেছে। এই অচলাবস্থা ও মূল্যবৃদ্ধির ধারা কত দিন ধরে বজায় থাকবে—কয়েক দিন নাকি কয়েক সপ্তাহ—তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।
মন্তব্য করুন