প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্ববিদ্যালয় জীবনে প্রতিনিয়তই শিক্ষার্থীদের বিভিন্ন সামগ্রী কেনাবেচার প্রয়োজন পড়ে। কারও অপ্রয়োজনীয় জিনিসটি হয়তো অন্য কারও ভীষণ দরকার, অথচ সঠিক মাধ্যমের অভাবে ক্রেতা ও বিক্রেতার সংযোগ ঘটে না। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এই কেনাবেচাকে সহজ ও সুশৃঙ্খল করতে ‘ক্যাম্পাসিয়ান শপ’ (Campusian Shop) নামে একটি বিশেষ মার্কেটপ্লেস তৈরি করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) দুই শিক্ষার্থী।
উদ্ভাবক দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান (বোটানি) বিভাগের শিক্ষার্থী আবুবকর সিদ্দিক এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী এজাজ আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কেনাবেচার সুবিধার্থে তৈরি এই প্ল্যাটফর্মে নতুন পণ্যের পাশাপাশি পুরোনো বা ব্যবহৃত জিনিস কেনাবেচার জন্য রয়েছে আলাদা ‘ইউজড মার্কেটপ্লেস’ (Used Marketplace) সেকশন। ফলে পড়াশোনা শেষে বা অপ্রয়োজনীয় হয়ে পড়া বইপত্র, আসবাবপত্র, ইলেকট্রনিকস ডিভাইস কিংবা নিত্যপ্রয়োজনীয় ব্যবহারযোগ্য জিনিসপত্র সহজেই এখানে তালিকাভুক্ত করে বিক্রি করা যাবে। একইভাবে সাধারণ শিক্ষার্থীরাও সাশ্রয়ী মূল্যে এসব ব্যবহৃত পণ্য কেনার সুযোগ পাবেন।
প্ল্যাটফর্মটির মাধ্যমে ক্রেতা ও বিক্রেতাদের জন্য থাকছে নানরকমের সুবিধা। নিজ ক্যাম্পাসের কোনো বিক্রেতার কাছ থেকে পণ্য কিনলে কোনো ডেলিভারি ফি লাগবে না। অন্য ক্যাম্পাসের ক্ষেত্রে মিলবে স্বল্প খরচে ডেলিভারির সুবিধা। শিক্ষার্থীরা এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে ‘সেলার রেজিস্ট্রেশন’ করে নিজস্ব অনলাইন শপ চালু করতে পারবেন। কোনো সেলার ফি ছাড়াই যে কেউ উদ্যোক্তা হিসেবে নিজের ব্যবসা শুরু করতে পারবেন এপটি দিয়ে।
উদ্যোক্তারা জানান, দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি একক প্ল্যাটফর্মে যুক্ত করাই তাদের মূল লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন সহজে পণ্য কেনাবেচা করতে পারবেন, অন্যদিকে পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাস থেকেই স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ পাবেন।
প্ল্যাটফর্মটির সহ-উদ্ভাবক এজাজ আহমেদ জানান, প্রায় এক মাস আগে এটির যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কেনাবেচাকে আরও সহজ, গোছানো করার লক্ষ্যে। এর পরিকল্পনাটি মূলত ক্যাম্পাসের একটা বাস্তব সমস্যা থেকেই এসেছে।আমাদের ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার জন্য আলাদা ফেসবুক পেইজ খুলছে কিংবা বিভিন্ন গ্রুপে পোস্ট করছে, অনেক শিক্ষার্থী পণ্য কিনতে চাচ্ছেন। কিন্তু কোথায় ক্যাম্পাসের শিক্ষার্থীরা সহজে উদ্যোক্তাদের পণ্যগুলো একসঙ্গে পাবেন, এমন কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম নেই। সেখান থেকেই ভাবনা যদি ক্যাম্পাসের সকল ক্রেতা ও বিক্রেতা এক প্ল্যাটফর্মে থেকে তাদের প্রয়োজনীয় পণ্য কেনা-বেচা করতে পারে, তাহলে দু'পক্ষই উপকৃত হবে। তাই এপটি তৈরি করা।
তিনি আরও জানান, শুরুতে নিজ ক্যাম্পাসের কথা চিন্তা করলেও পরবর্তীতে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি কেন্দ্রীয় মার্কেটপ্লেস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করি।
উদ্ভাবক আবু বকর সিদ্দিক বলেন, ক্যাম্পাসিয়ান শপ শুরু করার পেছনে আমাদের মূল চিন্তা ছিল খুব সাধারণ একজন শিক্ষার্থী যদি উদ্যেক্তা হতে চান, তাহলে একটি সহজ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থাকা উচিত। একইভাবে একজন শিক্ষার্থী যদি কোনো পণ্য কিনতে চান তাহলে যেন তাকে বিভিন্ন জায়গায় ঘুরে না বেড়িয়ে এক প্ল্যাটফর্মেই প্রয়োজনীয় পণ্য খুঁজে পান।
ক্যাম্পাসিয়ান শপকে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদ বিক্রেতা ও ক্রেতাদের একটি কমিউনিটির অংশ হবে এবং এটিকে এমন এটি শুধু একটি মার্কেটপ্লেস নয়, বরং শিক্ষার্থীদের কেনাবেচা সহজ করার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির একটি সুযোগ তৈরি করার লক্ষ্য ও প্রত্যাশার কথা জানিয়েছেন উদ্যোকতারা।
মন্তব্য করুন