প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ
বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের সঙ্গে পর্দায় জুটি বাঁধার ইচ্ছা প্রকাশ করেছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ ৯’-এর দ্রুত প্রশ্নোত্তর পর্বে নিজের এই আগ্রহের কথা জানান তিনি।
শোতে উপস্থাপক করণ জোহর রাশমিকাকে জানতে চান, পরবর্তী সময়ে কোন শীর্ষ অভিনেতার সঙ্গে কাজ করতে তিনি বেশি আগ্রহী। জবাবে রাশমিকা বলেন, ‘শাহরুখ খান এবং রাশমিকা জুটির কোনো সিনেমা হলে বিষয়টি সত্যিই দারুণ ও রোমাঞ্চকর হবে।’
তবে শাহরুখ ও রাশমিকাকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। রাশমিকার মন্তব্য ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
কন্নড়, তেলেগু ও হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেছেন রাশমিকা। অন্যদিকে, শাহরুখ খানের জনপ্রিয়তা এবং তাঁর নতুন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে।
এ কারণে দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখার সম্ভাবনা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে। তবে আপাতত এটি রাশমিকার ব্যক্তিগত ইচ্ছা; তাঁদের একসঙ্গে অভিনয়ের কোনো নিশ্চিত প্রকল্পের ঘোষণা দেওয়া হয়নি।
মন্তব্য করুন