প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে দুস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে ৭৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯িত থেকে উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।
এ সময় তিনি বলেন, দুস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয় করতে পারবেন। পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা অর্জনেও অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে মোট ৭৫ জন নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। এ উদ্যোগের ফলে উপকারভোগীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন