নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৬:৩০ পিএম

অনলাইন সংস্করণ

বসুন্ধরা গ্রুপের প্রতারণা, অফিসে ঢুকতে দেওয়া হলো না বাংলাদেশ প্রতিদিনের সাবেক সাংবাদিকদের

মানববন্ধন কর্মসুচি দুই দফা ভন্ডুল করলো বসুন্ধরা গ্রুপ। ২০ নভেম্বর  প্রেসক্লাবের সামনে মানববন্ধন ছিল বাংলাদেশ প্রতিদিনের চাকরিচ্যুত সাংবাদিকদের। ১৯ নভেম্বর রাতে  সম্পাদক লোটন একরামের নির্দেশে অফিস থেকে ফোন দিয়ে বলা হয়, কর্মসূচি স্থগিত করেন, আপনাদের চেক দ্রুত রেডি হচ্ছে। এরপর আর কোনো আওয়াজ নেই। সাংবাদিকরা ২৫ নভেম্বর আবার কর্মসূচি ডাকেন দুপুর ২টায়। কিন্তু আগের দিন ২৪ নভেম্বর রাতে ৩০/৩৫ জনকে ফোন দিয়ে বলা হয়, আপনাদের চেক রেডি। কাল ২৫ নভেম্বর দুপুর ২টায় এসে নিয়ে যান। অর্থাৎ কর্মসূচির সময়ে তারা চেক নেওয়ার জন্য ডাকে। 

৩০ জনের মতো কর্মী চেক আনতে গেলে, নিচ তলায় তাদের আটকে দেওয়া হয়। বাংলাদেশ প্রতিদিন অফিসে ঢুকতে দেওয়া হয়নি কাউকে। পরে প্রশাসন বিভাগের দুই কর্মকর্তাকে দিয়ে চেক পাঠানো হয়। বসানো হয় কালের কণ্ঠের কনফারেন্সে রুমে। 

কিন্তু কর্মীরা হতবাক হয়ে যান। কারণ প্রত্যেকের জন্য ১২টি করে চেক রেডি করা হয়েছে পোস্ট ডেটে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত প্রতিমাসে একটা করে চেক। 

টাকাটা এককালীন পেলে যে উপকার হবে, ভেঙে দিলে কোনো কাজেই আসবে না। কর্মীরা খুবই হতাশ হন। ১৬-১৭ বছর ধরে কাজের পর সার্ভিস বেনিফিট-এর এই টাকা আসলে তেমন কাজেই লাগবে না। মাসে মাসে খরচ হয়ে যাবে। তাছাড়া এই চেক ডিজঅনার 
হওয়ার চান্স অনেক বেশি। কারণে একাউন্টে টাকা নেই।

এ অবস্থায় সবাই ওই চেক প্রত্যাখান করেন এবং এক চেকে কারেন্ট ডেটে পাওনা দাবি করেন।

অফিসে ডেকে নিয়ে প্রতারণা করা হয়েছে বলে অনেক কর্মী অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে কাজ করা অফিসে ঢুকতে না দেওয়ায় অনেকেই আহতবোধ করেন।

১২টি পোস্ট ডেটে পাওনা পরিশোধের বিষয়ে জানতে চাইলে, সম্পাদক লোটন একরাম বলেন, বসুন্ধরা গ্রুপের এখন দেউলিয়া অবস্থা। এই সিদ্ধান্ত আমার নয়। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের। তিনি ১৮টি চেকে পাওনা দিতে বলেছিলেন। আমি নিজের কারিশমায় ১২টি করে দিচ্ছি।

মন্তব্য করুন