তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৬:২১ পিএম

অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির আহত সোনালী হনুমান উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির সোনালী হনুমান (Golden Langur) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার কামাসিদ এলাকায় রাস্তার পাশে হনুমানটিকে আহত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা হনুমানটির মুখে পানি দিয়ে প্রাথমিক পরিচর্যার জন্য মা-বাবার দোয়া ভিলা, হাজী মো. কুরুশ মিয়ার বাসায় নিয়ে যান। বিষয়টি জানার পর হাজী মো. কুরুশ মিয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগকে অবহিত করেন।

 

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দ্বীপ ঘটনাস্থলে পৌঁছে হনুমানটিকে সোনালী হনুমান হিসেবে শনাক্ত করেন।

পরে আহত হনুমানটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সেখান থেকে আহত হনুমানটিকে উন্নত চিকিৎসা জন্য জানকীছড়া রেসকিউ সেন্টারে পাঠানো হয়।

 

মন্তব্য করুন