প্রকাশিত: ২১ ঘন্টা আগে, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লার লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলার হরিশ্চর স্কুল মাঠে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা যুবদলের আহ্বায়ক এম জাবের আহমেদ জাবেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং লালমাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সাইনিং পাওয়ার) মো. শাহ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা যুবদলের সদস্য মো. জাকির হোসেন। তিনি ৬ নম্বর পেরুল দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী। এ ছাড়া কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মো. রাশেদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস ও সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হরিশ্চর স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন