তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৫:১১ পিএম

অনলাইন সংস্করণ

একদিনে হামে আক্রান্ত ১ হাজার ২১০ শিশু, নিশ্চিত রোগী ৪৬

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ শিশু। শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে এক শিশু, চট্টগ্রামে দুই শিশু, ময়মনসিংহে এক শিশু ও বরিশালে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৮২ শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৪০ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪৬ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৯৭২ জন।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮৭ হাজার ৬১৫ শিশু রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮০ হাজার ২ শিশু।

মন্তব্য করুন