প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা থামছে না। গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১১১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। বাকি ৯৬৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
এই সময়ের মধ্যে হামের উপসর্গে সিলেটে তিনজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।
সরকারি হিসাবে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশজুড়ে ৮৮ হাজার ৮৯৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৬৩৪ জনের।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৭৩ হাজার ২৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬৮৮ জন।
মন্তব্য করুন