টঙ্গীতে পদবঞ্চিত আওয়ালীগ নেতৃবৃন্দের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ
আরিফ চৌধুরীঃ
প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
গাজীপুরের টঙ্গীতে টঙ্গী থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে।
টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হকের নেতৃত্বে সোমবার সন্ধায় টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ সমাবেশ শুরু করে মিছিলসহকারে টঙ্গী স্টেশন রোড এসে পদবঞ্চিত আওয়ালীগের নেতৃবৃন্দরা ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকার, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা সোহেল রানা, পশ্চিম থানা যুবলীগ নেতা আক্তার হোসেন সরকার, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির বাপ্পি, শাহাজাদা সেলিম লিটন প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার গাজীপুর মহানগরের ১৯নং ওয়ার্ড থেকে ৫৭নং ওয়ার্ড পর্যন্ত ওয়ার্ড আওয়ামীলীগের আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক (গাসিক মেয়র) জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে এ আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
