শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

লাকসামে কামাল স্যানেটারী এন্ড হার্ডওয়্যার শুভ উদ্বোধন

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত : ০৮:০২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার

লাকসামে প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র লাকসাম বাইপাসের চৌরাস্তার উত্তরে (সাবেক স্বদেশ হোটেল) বিশাল পরিসরে দেশী-বিদেশী স্যানেটারী ও টাইলস্ এর বিশাল সমাহার নিয়ে কামাল স্যানেটারী এন্ড হার্ডওয়্যার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের। 
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বনিক সমিতির প্রচার সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা,  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ লাকসাম শাখার ব্যবস্থাপক মোঃ আবুল খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রাজ্জাক বাচ্চু, মোঃ আবদুল আজিজ, আবুল হাসেম ডিলার, ফজলুর রব মাসুম,  মোঃ সাইফুল ইসলাম, অধ্যাপক সফিকুর রহমান জুয়েল, মোঃ জাকির হোসেন, মাসুদ পারভেজ রনি, আইয়ুব আনছারী রহমান রিফাত, কামাল স্যানেটারী এন্ড হার্ডওয়্যারের প্রোপ্রাইটর লাকসামের প্রাচীনতম যমুনা হার্ডওয়্যারের অন্যতম প্রতিষ্ঠাতা ও লাকসাম বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির কামাল এর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও দোয়া পরিচালনা করেন লাকসাম দৌলতগঞ্জ রেলষ্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাও. মোঃ জাকির হোসেন ছিদ্দিকী। কামাল স্যানেটারী এন্ড হার্ডওয়্যারে বিভিন্ন ব্র্যান্ডের স্যানেটারী সামগ্রী ও টাইলস্্ সাশ্রয়ী মূল্যে বিক্রির অঙ্গীকার নিয়ে যাত্রা শূরু করে। 
প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ও লাকসাম বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির কামাল বলেন, আমাদের ব্যবসার ঐতিহ্য ধারাবাহিকতায় এ প্রতিষ্ঠানটি ন্যায মূল্যে স্যানেটারী ও টাইলস বাজারজাত করবে। তিনি বলেন গ্রাহকদের চাহিদা ও নিত্যনতুন স্যানেটারী ও টাইলস পন্য  বিক্রি ও অঙ্গিকার নিয়ে আমাদের যাত্রা। তিনি সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেন।