শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

অ্যাড. হাবিবুর রহমান মুন্সির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৬ এএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার

শরীয়তপুরে জেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্মসাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির অ্যাডভোকেট হাবিবুর রহমান মুন্সি (পি পি) এবং তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মুন্সির হত্যার বিচারের দাবীতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর ২০২০ (রবিবার),সকাল ১০ ঘটিকায় জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে অ্যাডভোকেট হাবিবুর রহমান মুন্সি ও তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মুন্সির হত্যার বিচারের দাবিতে আলোচনা সভা করা হয়।

আলোচনা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং শরীয়তপুর পালং জাজিরা ১ আসনের সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন অপুর নেতৃত্বে এবং সদর পৌরসভার প্যানেল মেয়র ও যুব রাজনীতির আইকন বাচ্চু ব্যাপারীর সহযোগিতায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ ,উপজেলা আওয়ামী লীগ ,যুবলীগ, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ,জেলা ছাত্রলীগ, কলেজ শাখা ছাত্রলীগ ,কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ,সকল নেতৃবৃন্দ একযোগে দুই ভাইয়ের হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল বের হয়।

২০০১সালের ৫ই অক্টোবর পালং উত্তর বাজার অ্যাডভোকেট হাবিবুর রহমান মুন্সির বাড়িতে জেলা আওয়ামী লীগের নেতারা ঘরোয়া পরিবেশে আলোচনা সভা করা হয়। ওই আলোচনা সভায় বাংলাদেশের বিপক্ষের শক্তি ও পাকিস্তানি পক্ষের দালাল, নরপশু ঘাতকরা জেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্মসাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির এডভোকেট হাবিবুর রহমান মুন্সি (পি পি) ও তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মুন্সি কে নির্মমভাবে গুলি করে হত্যা করে। দীর্ঘ উনিশ বছর পর এই নির্মম হত্যার বিচারের দাবীতে পালং জাজিরা মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা ,বাংলাদেশ সংসদের অন্যতম সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে ও জনগণের প্রকৃত বন্ধু, আওয়ামী লীগের দুঃসময়ের রাজপথের সৈনিক ও যুবসমাজের উজ্জ্বল নক্ষত্র, পৌরসভার সুযোগ্য প্যানেল মেয়র বাচ্চু বেপারীর সহযোগিতায় সকল নেতাকর্মীরা মিলে বিশাল এক মিছিল বের হয়ে স্লোগান দিতে দিতে জেলা আইনজীবী সমিতির কার্যালয় এর সামনে বিক্ষোভ সমাবেশ করেন। ওই বিক্ষোভ সমাবেশে অ্যাডভোকেট হাবিবুর রহমান মুন্সী ও তার ছোট ভাই মনিরুজ্জামান মুন্সির হত্যার বিচারের দাবিতে সিনিয়র নেতারা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ ছাবেদুর রহমান খোকা সিকদার গণমাধ্যমকে জানান আমার প্রিয় বন্ধু অ্যাডভোকেট হাবিবুর রহমান মুন্সি ও মনিরের হত্যা কারীদের প্রকৃত শাস্তির জন্য ১৯ বছর যাবত চেষ্টা করছি। তিনি আরো বলেন হত্যাকারীদের আমাদের দলে কোন জায়গা হবে না ,যদি থেকেও থাকে তাদেরকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হবে।