গাজীপুরে এএমপি কোম্পানি ট্রি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
গাজীপুর ব্যুরো
প্রকাশিত : ০৬:২৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০ রোববার
গাছ লাগান পরিবেশ বাচান এই শ্লোগানকে সামনে রেখে সবুজ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে এ এম পি কোম্পানি ট্রী ফাউন্ডেশন।
যেখানে বর্তমান যুবকেরা মাদকের পেছনে ছুটছে সেখানে এক ব্যাতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের আবির মাহমুদ এর প্রতিষ্ঠিত এ এম পি কোম্পানি ট্রী ফাউন্ডেশন।
আবির মাহমুদ জানান, বেচে থাকার অন্যতম মাধ্যম হচ্ছে অক্সিজেন, আর এই গাছপালা থেকেই আমরা বেচে থাকার অক্সিজেনের পেয়ে থাকি, তারই ধারাবাহিকতায় সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের এ এম পি কোম্পানি ট্রী ফাউন্ডেশন।
আমরা ইতিমধ্যেই কৃষ্ণচূড়া, আম গাছ, কাঁঠাল গাছ,আমড়া গাছ বহেড়া গাছসহ নানা প্রজাতির ফলজ ও বনজ গাছ লাগিয়েছি এবং আমাদের গাছ লাগানো কর্মসূচি অব্যাহত রয়েছে। আমরা তরুণ সমাজ কোন মাদকের সাথে লিপ্ত না হয়ে, এই সামাজিক কাজগুলো করে যাচ্ছি আর এই সামাজিক কাজগুলো করার উৎসাহ দিচ্ছেন আমাদের গাজীপুরের সিটি মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম ও আমার বাবা ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম। পরিশেষে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, সকলে গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদের অক্সিজেন দাতা। এ সময় ফাউন্ডেশনের সদস্য হাবিবুর রহমান, তানভীর,ইয়াছিন হাওলাদার,আল আমিন,মীম,কাকলী,লিজা,শাওন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
