শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

শহীদ আহসান উল্লাহ মাস্টার`এর মায়ের রোগ মুক্তি কামনায় দোয়া

আরিফ চৌধুরী :

প্রকাশিত : ০৬:২৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০ রোববার

ভাওয়াল বীর, প্রখ্যাত শ্রমিকনেতা, গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির গর্ভধারীনি মা ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপির দাদীমা দীর্ঘদিনযাবত অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। 

শনিবার টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা, আধাঁরের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধার সন্তান মো: আক্তার সরকারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা যুবলীগের প্রভাবশালী সদস্য বিল্লাল হোসেন মোল্লা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, ৫৪নং ওয়ার্ড ওলামালীগের সভাপতি আব্দুল জলিল মিয়া, টঙ্গীস্থ আউচপাড়া বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সভাপতি বাচ্চু আব্দুল কাদের, আব্দুল্লাহ আল নোমান, নূরুজ্জামান মিয়া প্রমুখ। 

পরিশেষে শহীদ আহসান উল্লাহ মাস্টারের মায়ের সুস্থতা কামনা করে দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।