শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

নোয়াখালীর কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকা নিয়ে খুন, আটক প্রেমিক

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

নোয়াখালী থেকে এক কিশোরীকে প্রেমের ফাঁদে পেলে ঢাকায় নিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের ভাই কামরুল ইসলাম। নিহত তাহমিনা আক্তার কলি (১৭), নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের আবুল কাশেমের মেয়ে।

খুনের সন্দেহে প্রেমিক শাকিলকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

৯৯৯ ফোন পেয়ে ঢাকার বাংলা মটর এলাকা থেকে থেকে লাশ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেয়া হয়েছে।

আটককৃত শাকিল (২৩) একই ইউনিয়নের শিবপুর গ্রামের খোকন মোল্লার ছেলে।নিহত তাহমিনা হত্যার ন্যায় বিচারের দাবীতে উত্তাল তার গ্রামের বাড়ি।