শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

কোনাবাড়ীতে ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ফ্লাইওভারের নিচে ফুটপাত দখল করে বসা অবৈধ দোকান ও রাস্তার পাশে অবৈধ গাড়ি পার্কিং করায় উচ্ছেদ অভিযান করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবারবেলা সাড়ে ১১টা থেকে মহানগরীর কোনাবাড়ি এলাকায় ফ্লাইওভারের নিচে ও নতুন বাজার ট্রাক স্টেশন সামনে ও ফ্লাইওভারের নিচের পুরো রাস্তায়  উচ্ছেদ অভিযান চালানো হয়। সূত্রে জানা গেছে, কোনাবাড়ী ফ্লাইওভার এর নিচে রাস্তার পাশে অবৈধভাবে হকাররা জায়গা দখল করে দোকান বসিয়েছে কোনাবাড়ি এলাকা গাজীপুর মহানগরীর প্রাণকেন্দ্র হওয়ায় সেখানে প্রতিদিন ব্যাপক লোকের সমাগম ঘটে। হকাররা প্রতিদিন ফুটপাত ও রাস্তা দখল করে বসার কারনে পথচারী ও যানবাহন চালকরা যানজটের মধ্যে পড়েন। যানযটের মধ্যে পড়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। এ নিয়ে পথচারী ও নগরবাসীর পক্ষ থেকে ব্যাপক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাত ব্যবসায়ীরা রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছে। মাঝেমধ্যে পুলিশ অভিযান চালিয়ে উঠিয়ে দিলেও তারা আবার বসে যায়। পুলিশ দুপুরে উঠিয়ে গেলে বিকেলে আবার তারা বসে যায়। কোনাবাড়ি ভিড় থাকলেও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা রাস্তার উপর ভ্যান রেখে ব্যবসা করে। যাতে আরও যানযটের সৃষ্টি হয়। এছাড়া কোনাবাড়ি নতুন বাজার ট্রাক টেশন বেশকিছু গাড়ি ফ্লাইওভারের নিচে রাস্তার উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে আসছিল কিছু লোকপথচারী অভিযোগ বলেন, পুলিশ মাঝেমধ্যে অভিযান চালিয়ে উঠিয়ে দিলেও আবার তারা এসব জায়গায় গাড়ি পার্কিং করে তাই স্থায়ীভাবে তাদের উঠিয়ে দেওয়া দরকরা। স্থায়ীভাবে যাতে অবৈধ পার্কিং উচ্ছেদ হয় সে বিষয়ে পুলিশের নজর দেওয়া উঠিত। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগ বোরহানউদ্দিন, কোনাবাড়ীর জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার এোরাই অংফু মারমা, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর বিভাগ নজরুল ইসলাম ও কোনাবাড়ী থানা ওসি তদন্ত মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। এব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগ বুরহান উদ্দিন বলেন গাজীপুর মেট্রোপলিটন আগামীতে পুরো শহরকে পরিচ্ছন্ন রাখতে এমন অভিযান চলমান থাকবে আর যাতে রাস্তার পাশে কেউ অবৈধ পার্কিং এবং দোকান বসাতে না পারে