কুমিল্লার লাকসামে তাঁতীপাড়া অনিবার্ণ ক্লাবের কমিটি গঠন
লাকসাম প্রতিনিধি
প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার
সমাজের উন্নয়নে-মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে গঠিত লাকসাম পূর্ব ইউনিয়নের তাঁতীপাড়া অনিবার্ণ ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার ক্লাব মিলনায়তনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে আয়ােজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মােঃ শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন ইউপি মেম্বার মঞ্জুরম্নল ইসলাম, কামাল হােসেন, এনায়েত উল্লাহ ও মিজানুর রহমান সহ ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। সভায় ক্লাবের কার্যক্রমকে আরাে গতিশীল করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়। কমিটিতে বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মােঃ শাহ আলম খানকে প্রধান উপদেষ্টা মনােনীত করা হয়। কার্যকরি কমিটিতে মহিন উদ্দিনকে সভাপতি, সােহেল রানাকে সাধারণ সম্পাদক, শাহাদাত হােসেনকে সাংগঠনিক সম্পাদক এবং মাষ্টার ফরিদ উদ্দিনকে পরিচালক নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানান।

উল্লেখ্য, দারিদ্র বিমােচন, শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠান সহ সামাজিক ও মানবিক কর্মকান্ডে ভূমিকা রাখার লক্ষ্যে ২০০০ সালের ১৯ মার্চ তাঁতীপাড়া অনির্বাণ ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। ক্লাবের কার্যক্রমকে আরাে জনকল্যাণমুখী করা হবে বলে জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

