ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি নব-নির্বাচিত নির্বাহী কমিটি শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতি আয়োজনে ঠাকুরগাঁও জেলা আইজীবী সমিতির মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান প্রবীন আইনজীবী বলরাম গুহঠাকুরতা ।
গত ৭ সেপ্টেম্বার সোমবার জেলা আইনজীবী সমিতির ভোট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১২টি পদে দুইটি প্যানেলে ২৪ জন প্রার্থী প্রতিদন্দিতা করেন । ২০৮ জন ভোটারের মধ্যে ১৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভপতিসহ ৪টি পদে জয় লাভ করেন এবং বিএনপি সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ৮ টি পদে জয়লাভ করেন।
