নেত্রকোনায় নদীতে ট্রলারডুবি, ১০ জনের লাশ উদ্ধার
প্রকাশিত : ১২:২১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করার খবর পাওয়া গেছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকায় গুমাই নদীতে এ দুঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ট্রলারডুবিতে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বড়খাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম হাদিছুজ্জামান এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
