চাঁদপুর পৌরসভার মেয়র নির্বাচন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
চাঁদপুরে পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মচাঁদপুরদ ইব্রাহীম জুয়েল। ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মী ও পারিবিক মুরব্বীদের সাথে নিয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এই মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, মাহবুব আনোয়ার বাবলু, খলিলুর রহমান গাজী, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের, ফারুক দেওয়ান, কাজী নজরুল ইসলাম সোহেল, হেলাল দেওয়ান, শ্যালক মোস্তাফিজুর রহমান, আজম খান প্রমুখ।
বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক এই জনপ্রিয় ছাত্রনেতা কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বলেন, আমি ছাত্রজীবন থেকে চাঁদপুরে বিএনপির একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে দলের সকল রাজনীতির কর্মসূচি এবংআন্দোলন সংগ্রাম ছিলাম। তাই চাঁদপুর পৌরসভা নির্বাচনে আমি বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমরা দলের প্রতি শ্রদ্ধাশীল আমি আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। এজন্যে আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের দোয়া কামনা করছি।
তিনি আরো বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয় সম্পাদক ও জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে চাঁদপুরে বিএনপি ঐক্যবদ্ধ। বিএনপিতে কোন বিবেধ নেই। আমরা দলের প্রতি শ্রদ্ধাশীল। সুষ্ঠ পরিবেশে নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ।
