ভূঞাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
দেশের অশিক্ষিত জনগোষ্ঠীকে নিজ নিজ স্বাক্ষর শেখানোর পাশাপাশি অক্ষর জ্ঞান সম্পন্ন করে লিখতে ও পড়তে পারার উপযুক্ত করার লক্ষে ‘কোভিড-১৯, স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তন শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদের ভূমিকায়’ টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামানিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। এতে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ নেয়।
