শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

নওগাঁয় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

নওগাঁর রাণীনগরের রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরে রাণীনগর রেলস্টেশনের আশেপাশে গড়ে ওঠা তালিকাভুক্ত ৪৫০টি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তারিকুর রহমান, রাণীনগর রেলওয়ে স্টেশনের মাস্টার আতাউর রহমান প্রমুখ। এসময় স্টেশনের উত্তর ও দক্ষিণ দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে রেলওয়ের জায়গা ও পুকুর দখল করে স্থায়ী ভাবে গড়ে তোলা বিভিন্ন দোকান, মার্কেট উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান।