শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

গাজীপুরে গাঁজাসহ আটক-১

গাজীপুর ব্যুরো

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার

গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকা থেকে ৩৪ কেজি গাঁজাসহ শরীফ মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১।

রোববার বেলা সাড়ে ১০টার দিকে গাঁজাসহ তাকে আটক করা হয়। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

আটক শরীফ মিয়া কুমিল্লার বুড়িচং থানার কালীকৃষ্ণনগর এলাকার ওহিদ মিয়ার ছেলে।
 
র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল গোপন সংবাদে জানতে পারে গাঁজার একটি বড় চালান কড্ডার দিকে যাচ্ছে। পরে কড্ডা ব্রিজ এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ সময় গাঁজা বহনের ব্যবহৃত পিকআপ, নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।