শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

ঠাকুরগাঁও প্রতিনিধি :

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলছে। সকাল ১০ টা থেকে আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে দুইটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২০৯ জন। প্যানেলগুলোর মধ্যে রয়েছে সম্মিলিত আইজীবী সমন্বয় পরিষদ জাফর-ইমরান ও জাতীয়তা আইনজীবী ফোরাম রব্বানী-এনতাজুল। নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম  বলেন, স্বাস্থ্যবিধি মেনে   সুন্দর পরিবেশে‘ভোটগ্রহণ শেষ চলছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।