শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

নওগাঁ-রাজশাহী মহাসড়কে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্ধোধন

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রোববার

নওগাঁ-রাজশাহী মহাসড়কের দু-পাশে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তিগত উদ্যেগে বজ্রপাত প্রতিরোধে, পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় ৩য় পর্যায়ে লক্ষাধিক তাল বীজ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৫হাজার ফলজ বনজ এবং ওষুধী গাছের চারা রোপনের মাসব্যাপি কর্মসূচীর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপি কর্মসূচীর শুভ উদ্ধোধন করেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। গতকাল রবিবার সকাল ১০টায় নওগাঁ-রাজশাহী মহা-সড়কের ভিমপুর প্রতায় নেতা আব্দুল জলিল সাহেবের ফয়েজ উদ্দিন কোল্ডস্টোরে সামনে সাংবাদিক মাহমুদুন নবী বেলালের আয়োজনে মাসব্যাপি এর কর্মসূচীর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাসব্যাপি কর্মসূচীর শুভ উদ্ধোধন অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে এসময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নওগাঁ সদর মডেল থানার ও‘সি সোহরাওয়াদী হোসেন, মহাদেবপুর থানার ও‘সি নজরুল ইসলাম জুয়েল, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, যুগ্ন সম্পাদক মাহমুদুন নবী বেলাল সহ স্থানীয় গন্যম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।