ঠাকুরগাঁওয়ে অগ্রণী ব্যাংকের মাঠ সহকারীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
ঠাকুরগাঁও প্রতিনিধি :
প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার
ঠাকুরগাঁওয়ে অগ্রণী ব্যাংকের মাঠ সহকারী জাকারিয়া শেখ (৪৫) কে জিম্মি করে ১ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। জাকারিয়া শেখ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বাকাইল গ্রামের আব্দুর রশিদের ছেলে । সে অগ্রণী ব্যাংকের সিরাজগঞ্জ জেলার নিমগাছী শাখার অস্থায়ী মাঠ সহ-কারী। এ ঘটনায় ভুক্তভোগী ঠাকুরগাঁও সদর থানায় গত শুক্রবার (৪ সেপ্টেম্বর ) ১৩ জনের নামে মামলা করেন। মামলা নম্বর ৮। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগ পেয়ে আভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়। অন্য আসামীদের ধরার চেষ্টা চলছে।
গ্রেফতার কৃতরা হলেন, গোবিন্দ নগর মন্দির পাড়া গ্রামের আগষ্টিং তিক্কার ছেলে সুভাস তিক্কা (৩০) ,গোবিন্দ নগর মন্দির পাড়া গ্রামের মৃত আ: সাত্তারের ছেলে মোজাহিদ,জলেশ্বরী তলা গ্রামের আ: সাত্তারের ছেলে আফজাল হোসেন (৪০ ) ।
মামলার অন্য আসামীরা হলেন, গোবিন্দ নগর বাগান বাড়ী গ্রামের মৃত মোবারক হোসেনের (মেম্বার ) ছেলে মারুফ আলী (শান্ত ) , গোবিন্দ নগর বাগান বাড়ী গ্রামের মো. গনির ছেলে মো. হেলাল (৩২), গোবিন্দ নগর বাগান বাড়ী গ্রামের একরামুলের ছেলে নাজমুল (২৫) , কলেজ পাড়া গ্রামের সুলতানের ছেলে শিশির (২৬) ,ইয়াকুব আলী মাস্টারের ছেলে মো. সেতু (৩০) ,মো.মিলন (২৫) ,মো. মেহেদী (২৩) , মো. সেলিম (৩৪) , আটগ্যালারি খালপাড়া গ্রামের মো.ফিরোজ(২৮) ,মো.ফরহাদ (২৭) । এ ছাড়াও ৪-৫ জন অজ্ঞাত নামা ।
ভুক্তভোগী মামলার এজাহারে উল্লেখ করেছেন, সে তার অফিস কলিক আবু ছাহিদ এর সাথে আবু ছাহিদের বন্ধুর মেয়ের জামাতা আসামী মারুফ আলী ( শান্ত ) বাসায় বেড়াতে আসার উদ্দেশ্যে গত (২ সেপ্টেম্বর ) বুধবার রাতে সিরাজগঞ্জ থেকে হানিফ এন্টার প্রাইজ কোচে ঠাকুরগাঁওয়ের উদ্দ্যেশ্যে রওনা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) সকালে তারা ঠাকুরগাঁওয়ে পৌছায়। এর পড়ে অটোরিক্সা যোগে শহরের বিসিক শিল্প নগরী এলাকায় পৌছালে মারুফ আলী (শান্ত ) তাদের রিসিভ করে বিসিকের আক্তারের হোটেলে নাস্তা খেতে নিয়ে যায়। পরে সে কৌশলের মামলার অন্য আসামীদের ডেকে নেয়। এর পর জাকারিয়া শেখ (৪৫) ও আবু ছাহিদ কে তারা তুলে নিয়ে যায় গোবিন্দ নগর ইক্ষু খামারের পশ্চিম পাশে একটি নিরিবিলি জায়গায় । তাদের বেধরক মারফিট করে এবং মোবাইল ফোন, নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাদের বাড়িতে ফোন করে ২ লক্ষ টাকা মুক্তি পন দাবি করে। এর পর জাকারিয়া শেখ এর বড় ভাই আসামীদের দেয়া এই ০১৩১৮৯৩০১৫৭ বিকাশ নাম্বরে ২০ হাজার টাকা পাঠায় এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে আমাদের আরও মারফিট করে বাড়ি তে টাকা চেয়ে ফোন করতে বলে। পরে নির্যাতন সহ্য করতে না পেরে ও প্রাণের ভয়ে আমার এলাকার সাবেক মেম্বার বরাত আলীকে ফোন করে ১ লক্ষ টাকা পাঠাতে বলি । এর ৩-৪ ঘন্টা পরে তারা আসামীদের দেয়া বিকাশ ০১৩১৮৯৩০১৫৭ নম্বরে ৭০ হাজার টাকা পাঠায় । এতেও আসামীরা আমাদের ছেড়ে দিতে রাজি না হলে আসামী মারুফ আলী (শান্ত ) বিকাশ নম্বরে আরও ১০ হাজার টাকা দিলে তারা ওই দিন রাত ৮ টার দিকে আমাদের পুরাতন বাষ্ট্যান্ডের একটি গলিতে নিয়ে গিয়ে ছেড়ে দ্রুত পালিয়ে যায়। এর পর আমি আমার বড় ভাই ফোন করলে তার পরামর্শে আমি ঠাকুরগাঁও ডিবি পুলিশ কার্যালয়ে গিয়ে বিষয়টি খুলে বলি। পড়ে তারা অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।
