শরীয়তপুরের কুখ্যাত ধর্ষক আজিজুল মোল্লা র্যাবের হাতে গ্রেফতার
নুরুজ্জামান শেখ, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত : ০২:২১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার
শরীয়তপুরের জাজিরা উপজেলার গরম বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক আজিজুল মোল্লা কে গ্রেপ্তার করেছে র্যাব। স্থানীয় সূত্রে জানা যায় জাজিরা উপজেলার ইউনিয়নের দক্ষিণ দরিকান্দি গ্রামের শমসের মোল্লার ছেলে আজিজুল মোল্লা (২৮)স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ফোনালাপের মাধ্যমে নানা কৌশলে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের জের ধরে অবশেষে আজিজুল মোল্লা অন্তরঙ্গ হতে বাধ্য করেন এবং সংগোপনে ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন।গত ২ সেপ্টেম্বর পরিবারের অন্যান্য সদস্যদের ঘুমন্ত অবস্থায় গভীর রাতে আজিজুল ভিকটিমের শোবার ঘরে প্রবেশ করে পূর্বের ধারণকৃত ভিডিও প্রদর্শন করে তার সামাজিক যোগাযোগের ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেন। এসময় আজিজুল তার বিরুদ্ধে কোনো অভিযোগ করলে তার নিকট রক্ষিত অশ্লীল ছবি ও নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবার ভয় ভীতি প্রদর্শন করেন। উক্ত নগ্ন ভিডিও অশ্লীলছবিকে হাতিয়ার করে আজিজুল মোল্লা ভিকটিমের নিকট ৫ লক্ষ টাকা দাবি করেন।মান-সম্মানের ভয়ে ভিকটিম আজিজুল মোল্লা কে তিন লক্ষ টাকা ও এক ভরি স্বর্ণালংকার দেন বাকি টাকা পরিশোধ ও শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য আজিজুল মোল্লা ভিকটিমকে চাপ দেন। ধর্ষক আজিজুলের রোষানল থেকে বাঁচতে ভিকটিমরা মাদারীপুর র্যাবের নিকট অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে র্যাব সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল স্কোয়াড কমান্ডার মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে গরম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।পরে আটককৃত ধর্ষককে জাজিরা থানায় হস্তান্তর করা হয় । এ ব্যাপারে ভিকটিম নিজে বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছেন।
