শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

প্রজেক্টর কাজ শেষ না হতেই ভেঙ্গে যাচ্ছে বাইপাস টু চন্দ্রা রাস্তা

অজয় সরকার ঝুটন,কোনাবাড়ি,গাজীপুর:

প্রকাশিত : ০২:২২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

প্রকল্পের পুরো কাজ শেষ হতে না হতেই রাস্তা ভেঙ্গে ও ডেবে যাচ্ছে। ঠিক এমনটাই ঘটেছে গাজীপুর বাইপাস পেয়ারা বাগান এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তা। রাস্তাটি দেখে মনে হবে যেন অনেকটাই গর্তের মতো হয়ে গেছে। এই রাস্তাটির কাজ এখনো চলমান। কিন্তু কাজ শেষ না হতে হতেই এমন অবস্থায় জনমনে প্রশ্ন উঠেছে পুরো প্রজেক্টর কাজ নিয়ে। 

এ নিয়ে সচেতন মহলে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা। এ সড়কের কাজ শেষে কতোটুকু টিকবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় এমন অনেকেই কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, তুলেছেন প্রশ্ন।

সরেজমিন ঘুরে দেখা যায়, বাইপাস থেকে চন্দ্রা চৌরাস্তা পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায় রাস্তার কিছু কিছু জায়গায় কাজ শেষ হয়েছে আবার কিছু কিছু জায়গায় কাজ শুরু করেনি আর বেশ কিছু জায়গায় কাজ চলমান। এ কেমন প্রকৃতির রাস্তায় কাজ চলছে ও কবে শেষ হবে এই রাস্তার কাজ তাও সবার অজানা।

বাইপাস থেকে চন্দ্রা চৌরাস্তা পর্যন্ত ঘোরাঘুরি করে দেখা যায় এই ১৮কিলোমিটার রাস্তা থেমে থেমে কাজ চলছে। বাইপাস চন্দ্রার দিকে আসতে গেলে পেয়ারা বাগান এলাকায় দেখতে পারবেন অনেকটা রাস্তা ভেঙ্গে ও  ডেবে গেছে আরেকটু সামনে আগালে নাওজোর এলাকায় চলছে ফ্লাইওভারের কাজ ঠিক তার পাশে কিছু অংশ রাস্তার কাজ চলমান আরেক একটু সামনে এক লাইনে একটু কাজ করে আর এক লাইনে কাজ এখনো শুরু করেনি। এভাবে কড্ডা এলাকায় দুইটা ব্রিজের কাজ শেষ হয়েছে আজ অনেক দিন কিন্তু এখন পর্যন্ত ব্রিজ থেকে রাস্তার সংযোগ অংশটুকু কাজ করতে পারে নাই। তারপর কোনাবাড়ী ফ্লাইওভার ফ্লাইওভারে উঠার সময় এবং নামার সময় ফ্লাইওভার সংযোগ সড়কটি এখনো কাজ সম্পন্ন হয়নি যার ফলে প্রতিনিয়ত ফ্লাইওভার থেকে গাড়ি উঠা নামার সময় ছোট বড় দুর্ঘটনা ঘটছে এমনি করে রয়েছে সফিপুর ফ্লাইওভারের কাজ চলমান ও চন্দ্রা চৌরাস্তার প্রায় ৬০ভাগ কাজ শেষ হলেও বাকি রয়েছে ৪০ ভাগ। পুরো রাস্তা জুড়ে ডিভাইডারের কাজ এখনো চলমান।


এদিকে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে রাস্তা নির্মাণ কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান নানাভাবে কাজে অনিয়ম করে আসছে। এরা দীর্ঘ সময় নিয়ে কাজের নামে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে। কাজের এ অবস্থার জন্য দায়ী করা হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে সাধারণ মানুষ। 

এদিকে,স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং এর কোনাবাড়ী প্রজেক্ট এর প্রজেক্ট ম্যানেজার সাখাওয়াত হোসেনকে ফোন দিলে তিনি বলেন রাস্তা ভেঙ্গে ও ভেবে  যাওয়ার ব্যাপারে আমি কোন কিছু জানি না। এমন কিছু হলে রাস্তা সংস্কার করা হবে। চলমান কাজের মেয়াদ সম্পর্কে জানতে চাইলে তিনি আরো বলেন জুন মাস পর্যন্ত আমাদের মেয়াদ রয়েছে।