স্কুল খোলা রাখায় ৭০ হাজার টাকা জরিমানা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ০৮:১২ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
মহামারি করোনাভাইরাসের মধ্যে একাডেমিক ও আবাসিক কার্যক্রম পরিচালনার দায়ে দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধাবর নোয়াখালীর সোনাইমুড়ীতে রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কামরুজ্জামান স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল।
অভিযানে সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে ২০ হাজার টাকা ও কামরুজ্জামান স্কুল অ্যান্ড কলেজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, করোনাভাইরাসের মধ্যে এ দুই প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা অমান্য করে একাডেমিক কার্যক্রম চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে তাদেরকে বিধি মোতাবেক জরিমানা করা হয়েছে।
