শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

ঠাকুরগাঁওয়ে সি আর দত্তের আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম এর পরলোক গত আত্নার শান্তি কামনা করে  মানববন্ধন  ও প্রার্থনা সভা করেছে বাংলাদেশ   হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ  ও পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা । মঙ্গলবার বিকেলে   শহরের চৌরাস্তায়    কর্মসূচি পালন  পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন , বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. অতুল প্রসাদ রায়, পৌর সাধারণ সম্পাদক ডা: শুকদেব চন্দ্র দাস, সদর উপজেলা সভাপতি অশোক কুমার দাস, সাধারণ সম্পাদক পরিমল কান্তি দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, পৌর সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষসহ সদস্যরা।

 উল্লেখ্য গত  (২৫ আগস্ট)   মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় আমেরিকার ফ্লোরিডায় মারা যান । এর আগে, তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আমেরিকার ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।