শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

জন্মদিনে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন খোরশেদ আলম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

শোকের মাসে জন্মদিন হবার কারণে বরাবরের মত এবারও জন্মদিনের উৎসব পালন করেননি নারায়ণগঞ্জ খ' সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম। তারপরও গতকাল ৩১ আগস্ট এই জন বান্ধব পুলিশ কর্মকর্তার জন্নমদিনকে ঘিরে ভালোবেসে পরিবার এর সদস্য, আপনজন, পরিচিত, প্রিয়জন, ছোট ভাই, শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাতে, কুশল বিনিময় করতে আসেন।

জন্মদিন শুরুর প্রাক্কাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফোনে, মেসেজে, দেশ, বিদেশ থেকে যেসব ছোট ভাই, বড় ভাই, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন সবাই তিনিও সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা করেছেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, মানুষের ভালোবাসার প্রতিদান প্রদান করা যায়না। আপনাদের ভালোবাসায় আমি অভিভূত।


নারায়ণগঞ্জ এলাকায় আমার দায়িত্ব প্রাপ্ত অঞ্চল। অনেক ছোট ভাই, শুভাকাঙ্ক্ষী সরাসরি শুভেচ্ছা জানাতে এসেছে। এই যে অমূল্য ভালোবাসা। এই সম্মান, ভালোবাসা অর্থবিত্ত দিয়ে অর্জন করা যায়না।

আপনাদের ভালোবাসা বারবার আমায় আরো বেশি উদারচিন্তার অধিকারী ও বৃহৎ মনের মানুষ হতে অনুপ্রেরণা জাগায়। প্রতিবার জন্মদিন আসা মানেই একটা একটা করে বছর জীবন থেকে চলে যাওয়া। সময় চলে যাচ্ছে একদিকে মন খারাপ৷ অন্যদিকে অর্জন হচ্ছে আপনাদের ভালোবাসা। এক জীবনে ভালোবাসার চেয়ে বড় কিছু নাই।

সবাইকে ভালোবাসা আর শুভেচ্ছা। আমার জন্য দোয়া রাখবেন সবাই।