ভূঞাপুরে শিক্ষক দম্পতির মৃত্যুতে আলোচনা ও দোয়া মাহফিল
মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
টাঙ্গাইলের ভূঞাপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষক দম্পতিসহ আকষ্মিকভাবে তিন স্কুল শিক্ষকের মৃত্যুতে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে পৌর শহরের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক শাহ-আলম সরকারের সঞ্চলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখা’র সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, মো. মাহবুবুর রহমান চৌধুরী, মো. শাহ জামাল, মো. রেজাউল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখা’র সাবেক সভাপতি মো. নুরুজ্জামান মিঞা, বর্তমান সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজু প্রমুখ।
প্রসঙ্গত প্রকাশ, গত শুক্রবার (২১ আগস্ট) সকালে ভূঞাপুর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে শিক্ষক দম্পতিসহ একই পরিবারের ৪ জন নিহত হয়। নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন (৪২), তার স্ত্রী কুকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলী খাতুন (৩৪) ও আল আমিনের বাবা সোহরাব হোসেন (৭০) এবং মা ছালেহা বেগম (৬৪)। এছাড়াও জয়পুর পুংলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আতিকুল ইসলাম আকস্মিকভাবে মৃত্যু বরণ করেন।
