শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

বরগুনায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া

অলিউল্লাহ ইমরান, বরগুনাঃ

প্রকাশিত : ১১:২৮ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার

রবিবার বিকেলে উকিল পট্টির পশ্চিম মাথায় (১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ বরগুনা জেলা শাখার আয়োজনে শোক সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র  রাইসুল আলম রিপন। জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আব্দুল হালিম মোল্লা, যুগ্ন-আহবায়ক খলিলসহ সদর উপজেলা, পৌর শাখা ও অন্যান্য শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ। 

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।