কোনাবাড়ীতে সেফটি ট্যাঙ্কি থেকে এক নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ৩০ আগস্ট ২০২০ রোববার
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকার হইতে আনোয়ার হোসেন বাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে রাবেয়া খাতুন (২৩) নামে এক নারীর গলাকাটা বস্তাবন্দি অর্ধ গলিত লাশ উদ্ধার করেছ কোনাবাড়ি থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সকালে গাজীপুরের মহানগরের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকার আনোয়ার হোসেন সেফটি ট্যাঙ্কি থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সেফটি ট্যাঙ্কি থেকে দুর্গন্ধ আসতে দেখে ভাড়াটিয়ারা বাড়ির মালিক আনোয়ার হোসেন কে খবর দেয়। এলাকার লোকজন এসে ট্যাঙ্কি খুলে ভিতরে একটি বস্তা দেখতে পায়। সাথে সাথে কোনাবাড়ি থানা পুলিশে জানায়। পুলিশ বস্তাটি উদ্ধার করে ওই নারীর গলা কাটা লাশ দেখতে পায়। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত রাবেয়া খাতুন (২৩) গ্রামের বাড়ি সিরাজগঞ্জে জেলার এনায়েতপুর থানা ব্রাহ্মণপাড়া গ্রামে,তার পিতা আব্দুল হালিম মৃধা। নিহত রাবেয়া খাতুন (২৩) সবুরউদ্দিনের বাড়ির বাড়াটিয়া। অন্তত এক সপ্তাহ আগে গলাকেটে হত্যার পর ওই নারীকে বস্তাবন্ধী করে সেফটি ট্যাঙ্কিতে ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের।
গাজীপুর মেট্রোপলিটান পুলিশ (জিএমপি) কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক সাখাওয়াত ইমতিয়াজ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত রাজিয়া খাতুনের(২৩) পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করেন। নিহতের শরীর উলঙ্গ অবস্থায় ছিলো বলেও জানান ওই কর্মকর্তা। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে আরো জানান।
