শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

শরীয়তপুর সদরপৌরসভা ১নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালিত

নুরুজ্জামান শেখ, বিশেষ প্রতিনিধি।

প্রকাশিত : ০৪:৪০ পিএম, ৩০ আগস্ট ২০২০ রোববার

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর পৌরসভা ১নং ওয়ার্ড পৌরসভা আওয়ামী লীগ , যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৮ আগস্ট দুপুর  সারে বারোটায়  পৌরসভা ১ নং ওয়ার্ডের  পালং উচ্চ বিদ্যালয়ের ভিতরে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহম আলি কোতোয়াল তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর মাটি ও মানুষের প্রিয় নেতা পালং জাজিরা -১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী অন্যতম সদস্য জননেতা ইকবাল হোসেন অপু ।


এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর সদর পৌরসভার মেয়র আব্দুর রব মুন্সি,এই অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কোতোয়াল, এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জল, এডভোকেট আলমগীর মুন্সীর , পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা আওয়ামী লীগ সদস্য ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার ,সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন সহ নেতা কর্মী বৃন্দ , জেলা যুবলীগের সভাপতি নুহুন মাদবর,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুস সালাম,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,এবং প্রচার সম্পাদক আব্দুল হাকিম খান ,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খান স্বপন, থানা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু, সাধারণ সম্পাদক হোসেন সরদার, পৌরসভা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খোকন বেপারী, পৌরসভা যুবলীগের সহ-সভাপতি আমিন মাদবর,পৌরসভার ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আনিস উদ্দিন মুন্সি সহ ছাত্রলীগ ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর মিলাদ মাহফিল অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের সম্পর্কে  কান্না ঝরা কন্ঠে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পালং-  জাজিরা এক আসনের এমপি ইকবাল হোসেন অপু ,ও অন্যা অন্য সিনিয়র  নেতৃবৃন্দ ।

 
শরীয়তপুর সদর পৌরসভা তিন নং ওয়ার্ডের প্যানেল মেয়র , যুবসমাজের ও যুব রাজনীতির আইকন বাচ্চু বেপারী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে বেগবান করেছেন।


 ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঐদিনের  ভায়াল কাল রাত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের  নানা দিক সম্পর্কে  
গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয় এবং দোয়া শেষে গণভোজের আয়োজন করা হয়।