শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

দক্ষিণ সুনামগঞ্জ কাজী সমিতির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ জামিউল ইসলাম তুরান, দক্ষিণ  সুনামগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৯:৩২ পিএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

দক্ষিণ সুনামগঞ্জ কাজী সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলার জয়কলস ইউনিয়নের বিবাহ ও তালাক রেজিষ্ট্রার এন্ড কাজী এর কার্যালয় শান্তিগঞ্জ বাজারে উপজেলা সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলীর সভাপতিত্বে, জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী এম জমিরুল ইসলাম মমতাজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কাজী সমিতির অর্থ সম্পাদক হাজী কাজী মাওলানা রফিকুল ইসলাম, সদস্য কাজী মাওলানা আব্দুল আলী, কাজী মাওলানা মফিদুর রহমান, কাজী মাওলানা মাসুক আহমদ, কাজী মোঃ নুরুল হক প্রমূখ।