শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

করোনাকালে “রাঙা প্রভাত” এর মানবিক কর্মকান্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

চলমান করোনাকালে পথ শিশুদের দুরাবস্থা মর্মাহত করে তাদের। প্রকৌশলী চারবন্ধু ও ডাক্তার মিলে চিন্তা করেন নিজেদের সামর্থ অনুযায়ী অবদান রাখতে। এক পর্যায়ে চিন্তুা আসে সাংগঠনিকভাবে কর্মকান্ড পরিচালনার। যার সুত্র ধরে ‘রাঙা প্রভাত’ নামক সংগঠনের যাত্রা শুরু। প্রকৌশলী নাজিফা আঞ্জুম প্রকৌশলী সুমাইয়া খাতুন, ডা: নাজিফা আঞ্জুম নাদিয়া, প্রকৌশলী আরিফুল ইসলাম, আঞ্জলিনা দিন পোদারের হাত ধরে বিগত ৫ মাসে উল্লেখযোগ্য ইতিবাচক অবদান রাখতে সক্ষম হয়। 

করোনার শুরুতে ২০৭৩ পরিবারকে একমাসের খাদ্য সহায়তা, ৮৫২৭ জনকে একদিনের খাবার সরবরাহ করেছেন ঢাকা, লাকসাম, লক্ষীপুর, রাঙ্গামাটি, রামপাল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও নীলফামারীর ডিমলা উপজেলায়। 

করোনার মাঝে ঘুর্ণিঝড় আম্পানে ১০০ স্বাস্থ্য কর্মী নিয়ে সংগঠনের পক্ষ থেকে রামপাল, সাতক্ষীরা এলাকায় স্বাস্থ্য বিষয়ক সচেতনতা কর্মশালা ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

চলমান বন্যায় ক্ষতিগ্রস্থ কিশোরগঞ্জ ও ছাতকে উপদ্রুত এলাকায় জনগনকে শুকনো খাবার ও চিকিৎসাসেবা দিয়ে ‘রাঙা প্রভাত’ ইতিবাচক ভূমিকা রাখে। গত ২৮ আগষ্ট রাজধানী ঢাকার মহানগর নাট্যমঞ্চে ৬০জন পথ শিশু, জন্য স্বাস্থ্য সেবা ও চিত্রাঙ্গান প্রতিযোগিতার আয়োজন করে।সংগঠনের উদ্যোক্তারা আশাবাদী সংগঠনের মানবিক কর্মকান্ড ভবিষ্যতে আরো ব্যাপকতা ও বিস্তৃত লাভ করবে।