শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

গোবিন্দাসী আঞ্চলিক নির্মাণ শ্রমিক প্রকৌশলী নির্বাচন

মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন শাখা’র টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী আঞ্চলিক নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন শাখা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এ নতুন কমিটিতে সভাপতি মো. শাহীন প্রামাণিক ও সাধারণ সম্পাদক মো. ফরহান হোসেনকে নির্বাচিত করে ১৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৯ আগস্ট) বিকাল ৩ টায় উপজেলার গোবিন্দাসীর গোবিন্দাসী আঞ্চলিক শাখা কার্যালয়ে এক সভায় এ নতুন কমিটি গঠন করা হয়। এর আগে আলোচনা সভা করা হয়।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন- নির্মাণ শ্রমিক প্রকৌশলীর গোবিন্দাসী আঞ্চলিক শাখা’র উপদেষ্টা ও ভূঞাপুর প্রেসক্লাব’র সভাপতি শাহ্-আলম প্রামাণিক, উপদেষ্টা মো. আব্দুর রাজ্জাক, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন চকদার, উপদেষ্টা মো. জহিরুল ইসলাম প্রমুখ।