টঙ্গীতে কথিত সোর্স র্যাব বাবু আটক
আরিফ চৌধুরীঃ
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার
গাজীপুরে টঙ্গীতে কথিত সোর্স র্যাব বাবু (৩০)কে আটক করেছে র্যাব-১।
বৃহস্পতিবার হোসেন মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানান, কথিত এই সোর্সের নামে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকা থেকে একাধিক অভিযোগ আসে। সেই অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করি এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে আটক করা হয়।
এবিষয়ে র্যাব ১ গাজীপুরের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, একাধিক অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম সম্পন্ন করে তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয় এবং সেখান থেকে জেল হাজতে পাঠানো হয়েছে।
