শরীয়তপুরে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ
নুরুজ্জামান শেখ ,বিশেষ প্রতিনিধি।
প্রকাশিত : ০৫:২০ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
গত ২৬ আগস্ট বুধবার বিকেল চারটায় জাতীয় কবিতা মঞ্চ, শরীয়তপুর জেলা শাখা, রুদ্র সাহিত্য পরিষদ যুগান্তর স্বজন সমাবেশের যৌথ উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কবিতা মঞ্চ শরীয়তপুর জেলা শাখা ও যুগান্তর স্বজন সমাবেশের শরীয়তপুর জেলার সভাপতি কবি মির্জা হযরত সাঁইজির সভাপতিত্বে এতে অংশগ্রহণ করেন জাতীয় কবিতা মঞ্চ, শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কবি শফিকুল ইসলাম স্বপন সরকার, জাতীয় কবিতা মঞ্চ , শরীয়তপুর জেলা শাখার কার্যকারী সদস্য ও কথাকলি সাহিত্য পরিষদের সভাপতি , কবি রুদ্র রহমান , কবি গণেন কর্মকার, দেশ-বিদেশে পরিচিত কবি সব্যসাচী নজরুল, কবি এ এইচ নান্নু , কবি ইয়াসিন আজিজ, কবি রতন, কবি হাসান মাসুদ ও কবি আমিনুল এইচএস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় কবিতা মঞ্চ, শরীয়তপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক ও যুগান্তর স্বজন সমাবেশের শরীয়তপুরের সাধারণ সম্পাদক কবি খান মেহেদী মিজান।
