শরীয়তপুরে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধনকরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নুরুজ্জামান শেখ, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত : ০৫:১৯ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দুটি বিদ্যুৎ কেন্দ্র, ১১টি গ্রিড ৬ টি সঞ্চালন লাইনের মাধ্যমে ৩১ উপজেলায় সতভাগ বিদ্যুতায়নকর্মসূচি উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় শরীয়তপুরে ১৩২/৩৩কেভি সঞ্চালন লাইন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শরীয়তপুর থেকে সংযুক্ত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ,শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য, জননেতা একেএম এনামুল হক শামীম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য জননেতা ইকবাল হোসেন অপু, শরীয়তপুরে জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল অনল কুমার দে সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রকৌশলী বৃন্দ
