শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

টঙ্গীতে বিট পুলিশিং কার্যালয় উদ্ভোধন

আরিফ চৌধুরীঃ

প্রকাশিত : ০৯:৪২ এএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

গাজীপুরের টঙ্গীতে ৭নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে এরশাদ নগর ৩নং ব্লক এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) ইলতুৎ মিস।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহদাত হোসেন, সহকারী সিনিয়র পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম, টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহম্মেদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শারমিন আক্তার শিরিন, ওয়ার্ড যুবলীগের সভাপতি জলিল গাজী, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো হুমায়ুন কবির বাপ্পি প্রমূখ।