টংগীর ৪৯নং ওয়ার্ডে আওয়ামী ও সহযোগী সংগঠনের শোক দিবস পালন
গাজীপুর ব্যুরো
প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ২১ আগস্ট ২০২০ শুক্রবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টঙ্গীর ৪৯ নং ওয়ার্ডে আওয়ামী ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়। শুক্রবার (২১ই আগষ্ট) নগরীর ৪৯ নং ওয়ার্ডে অনুষ্ঠানটি করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল ভূট্টু,৪৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,৪৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল গাজী,টংগী থানা যুবলীগের সদস্য রসিদ মিয়া, ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু আলম,৪৯ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক জহু সিকদার,৪৯ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম,৪৯ নং আওয়ামী লীগ নেতা কামরুল হাসান দিপু,৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী জুয়েল,৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান দেওয়ান,৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মিয়া,৪৯ নং ওয়ার্ড ১ নং ব্লক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,মুক্তি যুদ্ধা সিরাজ মিয়া ও স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল গাজী বলেন আগস্ট মাস শোকের মাস,জাতির ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায়ের সূচনা হয়েছিল এ মাসে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মানবতার শত্রু, প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।পরিশেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
