শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

গণপূর্তকর্মকর্তার উপর সন্ত্রাসীহামলার প্রতিবাদে শরীয়তপুরেমানববন্ধ

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধি।

প্রকাশিত : ১১:৪৪ এএম, ২১ আগস্ট ২০২০ শুক্রবার

রাজশাহীতে গণপূর্ত বিভাগের কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর উপর অসাধু ঠিকাদার কর্তৃক হামলা ও মারধরের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ আগষ্ট বৃস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শরীয়তপুর গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। শরীয়তপুর গণপূর্ত কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করেন এবং কর্মস্থলে তাদের নিরাপত্তার নিশ্চিত করার দাবি জানান। এ সময় বিক্ষাভকারীদের মধ্যে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশল সমিতির শরীয়তপুর জেলার  সাধারন সম্পাদক তিমির কুমার মন্ডল, সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী আনিসুর রহমান, সহকারী প্রকৌশলী বেলাল হোসেন, সহকারী প্রকৌশলী জিয়াউদ্দিন সহ কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন এবং প্রতিবাদ সমাবেশে তারা গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।

গত ১৭ই আগষ্ট রাজশাহী গণপূর্ত বিভাগের প্রকৌশলীর কার্যালয়ের ভিতরে প্রবেশ করে উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন কে মারধর করে অসাধু ঠিকাদার লিটন ও তার সহযোগী আতিক। এ সময় তারা অফিস কক্ষে ও ভাংচুর চালায়। এ ঘটনায় অসাধু ঠিকাদার লিটন ও আতিক কে আটক করে রাজশাহী পুলিশ। অসাধু ঠিকাদার লিটন রাজশাহীর পুঠিয়া  উপজেলায় এক কোটি টাকা ব্যয়ে ভূমি অফিসের নির্মান কাজ করেছিলেন। ভবন নির্মানের ঢালাইয়ের নিম্ন মানের খোয়া ব্যবহার সহ বিভিন্ন অনিয়ম থাকায় উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন নির্মান কাজটি বন্ধ রাখতে বলেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঠিকাদার লিটন ও তার সহযোগী আতিক এ সন্ত্রাসী হামলা চালায়।