শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

শ্রীপুরের গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গাজীপুর ব্যুরো

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

গাজীপুরে শ্রীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধুকে একাধিকবার ধর্ষণ মামলার প্রধান আসামী রিপন মিয়া(৪০)কে গ্রেফতার করেছে  র‌্যাব। 
বুধবার র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যর অভিযান চালিয়ে মাওনা চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃত রিপন মিয়া শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার মৃত জমশেদ আলীর ছেলে।

 র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গত ২২ জুলাই রাতে শ্রীপুরের মুলাইদ এলাকার একটি ভাড়াটিয়া বাসায় ডুকে এক গৃহবধুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একাধিকবার ধর্ষণ করে । ওই গৃহবধু ২৩ জুলাই শ্রীপুর থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে রিপন পলাতক থাকে । মামলার প্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর শ্রীপুর থানায় হস্তান্তর করেছে ।