পটুয়াখালী-৩ আসনের এমপি শাহজাদা সাজু স্বপরিবারে করোনা আক্রান্ত
আবু নাঈম নোমানঃ
প্রকাশিত : ০২:২৩ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার
সংসদীয় আসন-১১৩ (গলাচিপা-দশমিনা) পটুয়াখালী-৩ আসনের এমপি এস.এম শাহজাদা সাজু স্ব পরিবারে করোনা আক্রান্ত হয়েছেন।
তিনি তার ফেসবুক আইডিতে পোষ্ট করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক তরুণ কন্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এমপি মহোদয়ের পিএস আলমগীর হোসেন। তিনি বলেন, তার পরিবারের সকলেই করোনা আক্রান্ত। আজ (১৯আগস্ট) সকালে সকলের রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি এমপি মহোদয় ও তার পরিবারের সকলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে পটুয়াখালী-৩ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মানুষদের সহায়তার পাশাপাশি জনগণকে সচেতন করতে এমপি এস.এম শাহজাদা সাজু ছুটে বেড়িয়েছেন। জনগণের সাথে কাজ করতে গিয়ে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন।
উল্লেখ্য, এমপি শাহজাদা সাজুর পরিবারে মোট সদস্য সংখ্যা ৫জন। তিনি ও তার স্ত্রী এবং ২ মেয়ে ও ১ছেলে রয়েছে।
