টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
গাজীপুর ব্যুরো
প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
সাম্প্রতি টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের উদ্যোগে টঙ্গীর নদী বন্দর এলাকায় প্রায় ১০০ টি বৃক্ষ রোপন করা হয়।
আজ মঙ্গলবার সকাল ১০ঘটিকায় উক্ত বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মইনুল হোসেন মোল্লা মঈন
উক্ত বৃক্ষরোপন কর্মসূচী তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য এনামুল হাসান মোল্লা।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনে নিয়োজিত ছিলেন ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ও টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগ নেতা ইমরান ফয়সাল বাবু এবং টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের নেতা রিয়াজুল ইসলাম রিফাত পাঠান, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগ নেতা মোস্তাকিম আহমেদ রাকিব ও আমানউল্লাহ আমান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন পূর্ব থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম বাপ্পী, তানভির হাসান শাহেদ, মোঃ রিফাত হোসেন, আরও উপস্থিত ছিলেন মোঃনাসির উদ্দিন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ।
